গ্রীষ্মেকালিন ফলের ১০টি মজাদার শরবতের রেসিপি (10 Fruits Sherbet Recipe)
গ্রীষ্মেকালিন ফলের ১০টি মজাদার শরবতের রেসিপি (10 Fruits Sherbet Recipe)🍹🍸🍷
১। বেলের শরবত তৈরীর রেসিপি (Bel Sherbet Recipe)
বেলের শরবত তৈরীর উপকরণ (Bel Sherbet Ingredients):
- বেল মাঝারি ২ টা
- পানি ৬ গ্লাস
- চিনি ১ কাপ
- বরফ আধা কাপ
বেলের শরবত তৈরীর প্রণালী (Bel Sherbet Recipe):
২।এবার বেলের বিচি ছেঁকে একে একে বাকি সব উপকরণ মিশিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।
২। বাঙ্গির শরবত তৈরীর রেসিপি (Banggir Sherbet Recipe)
বাঙ্গির শরবত তৈরীর উপকরণ (Banggir Sherbet Ingredients):
- বাঙ্গি ১ কাপ
- পানি ১ কাপ
- চিনি হাফ কাপ
- লেবুর রস ১ চা-চামচ
- পুদিনা পাতা ১ চা-চামচ।
বাঙ্গির শরবত তৈরীর প্রণালী (Banggir Sherbet Recipe):
১.প্রথমে বাঙ্গি ভালো করে ছিলে নিতে হবে।
২.তারপর বাঙ্গির সাথে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রিজে রেখে অথবা বরফ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার বাঙ্গির শরবত।
৩। মিষ্টি দইয়ের ঠান্ডা লাচ্ছি তৈরীর রেসিপি (Misty Doi Lacchi Recipe)
মিষ্টি দইয়ের ঠান্ডা লাচ্ছি তৈরীর উপকরণ (Misty Doi Lacchi Ingredients):
- মিষ্টি দই ৫০০ গ্রাম
- গুড়ো দুধ ১ কাপ
- চিনি পরিমাণমত
- বাদামকুচি ৮/১০টি
- বরফ কুচি পরিমাণমত
- পানি পরিমাণমত
মিষ্টি দইয়ের ঠান্ডা লাচ্ছি তৈরীর প্রণালী (Misty Doi Lacchi Recipe):
১। প্রথমে একটি বাটিতে গুড়ো দুধ, চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে প্রায় ১০ মিনিট গলিয়ে রাখতে হবে।
২। তারপর ব্লেন্ডারে একে একে মিষ্টি দই, আগে থেকে গলানো দুধ ও চিনি, পানি, বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে শেষে বরফ কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিতে হবে।
তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি দই এর ঠান্ডা লাচ্ছি।এবার গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
৪। কাঁচা আমের শরবত তৈরীর রেসিপি (Raw Mango Sherbet Recipe)
কাঁচা আমের শরবত তৈরীর উপকরণ (Raw Mango Sherbet Ingredients):
- বড় কাঁচা আম ১ টি
- চিনি ৫-৬ টেবিল চামচ
- গোল মরিচের গুড়া ১/২ চা চামচ
- বীট লবন ১/২ চা চামচ
- কাঁচা মরিচ ২ টি
- লবন -১/২ চা চামচ
- পানি ২ কাপ
কাঁচা আমের শরবত তৈরীর প্রণালী (Raw Mango Sherbet Recipe):
১। প্রথমে আমের খোসা ছিলে ধুয়ে ৬-৮ টুকরা করে কেটে আমের আটি ফেলে দিন।
২.এবার প্যানে পানি গরম করে আম সিদ্ধ করে নিন।
৩।তারপর ব্লেন্ডারে দিয়ে সব উপকরণ মিশিয়ে একসাথে ব্লেন্ড করুন।বরফ দিয়ে অথবা ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।
৫। তরমুজের শরবত তৈরীর রেসিপি ( Watermelons Sherbet Recipe)
তরমুজের শরবত তৈরীর উপকরণ ( Watermelons Sherbet Ingredients):
- তরমুজের টুকরা করা ৩ কাপ
- লেবুর রস ১ টা
- বিটলবণ হাপ চা চামচ
- গোলমরিচ গুড়ো হাপ চা চামচ
- চিনি পরিমানমত
তরমুজের শরবত তৈরীর প্রণালী ( Watermelons Sherbet Recipe):
১।প্রথমে তরমুজ ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিন।
২.এরপর তরমুজসহ বাকি সব উপকরন একদাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছাকনি দিয়ে ছেকে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত ( Watermelons Sherbet)
৬। কাঁচা আমের লাচ্ছি তৈরীর রেসিপি ( Raw Mango Lacchi Recipe)
কাচা আমের লাচ্ছি তৈরীর উপকরণ ( Raw Mango Lacchi Ingredients):
- কাচা আমের টুকরা ১ কাপ
- লেবুর রস আধা কাপ
- চিনি এক কাপ
- টক দই ২ টেবিল চামচ
- বরফ কুচি ৪ টুকরো
- মধু ২ চামচ।
কাচা আমের লাচ্ছি তৈরীর প্রণালী ( Raw Mango Lacchi Recipe):
২.এবার বরফ কুচি, চিনি, টক দই, কমলার রস ও মধু মিশিয়ে আরো কিছুণ ব্লেন্ড করুন। গ্লাসে নিয়ে পরিবেশন করুন মজাদার আমের লাচ্ছি
৭। পাকা আমের লাচ্ছি (Ripe Mango Lacchi)
পাকা আমের লাচ্ছি জন্য প্রয়োজনীয় উপকরণ(Ripe Mango Lacchi Ingredients):
২.চিনি ১ টেবিল চামচ
৩.মিষ্টি দই ১ কাপ
৪.পেস্তা বাদাম ২/৩টা (কুচি করা)
৫.এলাচ গুঁড়ো ১ চিমটি
পাকা আমের লাচ্ছি এর প্রণালী (Ripe Mango Lacchi Recipe):
১।আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন।
২। ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে ফেলুন। এবারে দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
৩। দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন।
৪। সবশেষে গ্লাসে ঢেলে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন পাকা আমের লাচ্ছি (Ripe Mango Lacchi)।
৮। মিক্সড ফ্রুট জুস তৈরীর রেসিপি ( Mixed Fruit Juice Recipe)
মিক্সড ফ্রুট জুস তৈরীর উপকরণ ( Mixed Fruit Juice Ingredients):
- স্ট্রবেরি ২টি
- কমলার জুস ১৫০ মিলিগ্রাম
- আনারসের জুস ১৫০ মিলিগ্রাম
- স্ট্রবেরি আইসক্রিম এক স্কুপ
- চিনি প্রয়োজনমতো।
মিক্সড ফ্রুট জুস তৈরীর প্রণালী ( Mixed Fruit Juice Recipe):
১। প্রথমে কমলার জুস, আনারসের জুস ও এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম ভালোমতো মিশ্রিত করুন।
২.এরপর এই মিশ্রণে পরিমাণমতো চিনি যোগ করুন । এরপর দু-তিনটা স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন মজাদার মিক্সড ফ্রুট জুস ( Mixed Fruit Juice)
৯। জামের শরবত তৈরীর রেসিপি (Rose Apple Sherbet Recipe)
জামের শরবত তৈরীর উপকরণ (Rose Apple Sherbet Ingredients):
- পাক জাম ২ কাপ
- চিনি ১ কাপ
- ঠান্ডা পানি ২ কাপ
- লেবুর রস ১ টেবিল চামচ।
জামের শরবত তৈরীর প্রণালী (Rose Apple Sherbet recipe):
১.প্রথমে জাম গুলো ভালো করে ধুয়ে চটকে রস বের করুন।তারপর রস মিহি কাপড়ে ছেঁকে নিন।
২.জামের রসে পানি, চিনি, লেবুর রস ও বরফকুচি মিশিয়ে পরিবেশন করুন মজাদার জামের শরবত তৈরীর (Rose Apple Sherbet)।
১০। আনারসের ঝাল শরবত তৈরীর রেসিপি (Pineapple Sherbet Recipe)
আনারসের ঝাল শরবত তৈরীর উপকরণ (Pineapple Sherbet Ingredients):
- আনারসের রস ৩ গ্লাস
- ১ টি লেবুর রস
- চিনি ১ টেবিল চামচ
- গোল মরিচ ২ টি
- কাঁচা লংকা ১ টি
- বিট লবণ স্বাদ অনুযায়ী
- ভাজা জিরা গুঁড়া সামান্য
- লবণ ১ চিমটি।
আনারসের ঝাল শরবত তৈরীর প্রণালী (Pineapple Sherbet recipe):
১।প্রথমে জিরা ও গোল মরিচ প্যানে ভেজে গুরো করে নিন ।
২.আনারসের রস কাঁচা লংকা , বিট লবণ ও লবণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।পাতলা কাপড় অথবা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন ।ছাকার পর জিরা গুরো মেশান ।এতে করে জিরার ফ্লেবারটা ভাল ভাবে পাবেন ।
ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের ঝাল শরবত (Pineapple Sherbet)।
বি:দ্র:- যে কোনো ফলের শরবত তৈরী করার ৩০ মিনিটের মধ্যেই গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে শরবতের আসল স্বাদ এবং ফলের সম্পুর্ণ ভিটামিন সহ অন্যান্য উপকারী উপাদানগুলি আপনার কাজে লাগবে।










No comments