অভিনব পদ্ধতিতে ঝুরা মাংস রান্নার সবচেয়ে সহজ রেসিপি (Easy Jhura Mangso Recipe)

ঝুরা মাংস রান্নার রেসিপি ( Jhura Mangso Recipe)


মাংস পাগল বাঙালিদের জন্য মাংসের সম্পূর্ণ একটি অভিনব রেসিপি। মাংসের ঝুরা রান্নার রেসিপি নিয়ে এসেছি।এটি খেতে এতো মজা যে না খেলে বুঝতেই পারবেন না।অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।যেকোন মাংস দিয়ে ঝুরা মাংস রান্না করা যায়।আমি এখানে গরুর মাংস দিয়ে রেসিপি দেখাইছি আপনারা চাইলে অন্য মাংস দিয়েও ঝুরা মাংস রান্না করতে পারেন।আসুন রেসিপিটি দেখে নেই।


ঝুরা মাংস রান্নার উপকরণ ( Jhura Mangso Ingredients):


১.গরুর মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি দেড় কাপ
৩. ১ চা-চামচ আদা বাটা
৪.১ চা-চামচ রসুন বাটা
৫. লবণ স্বাদমতো
 ৬.১ চা-চামচ গোলমরিচ বাটা
৭.১ চা-চামচ জিরা বাটা
৮. ধনে বাটা ১ চা-চামচ
৯. বাদাম বাটা ১/২ চা-চামচ
১০.হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
১১. মরিচ গুঁড়া ১/২ চা-চামচ
১২. মরিচ গুঁড়া ১ চা-চামচ
১৩. সরষে বাটা ১/২ চা-চামচ
১৪. এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা
১৫.তেজপাতা ৩-৪টা
১৬. তেল ১ কাপ
১৭. গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ।

ঝুরা মাংস রান্নার প্রণালী ( Jhura Mangso Recipe):


১।প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২।এরপর প্যানে আধা কাপ তেল দিয়ে  পেঁয়াজকুচি বাদামি করে ভেজে সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে।
 পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে।

৩। অনেকক্ষণ জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে।

৪। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে ।

 ব্যাস হয়ে গেল মজাদার ঝুরা মাংস রান্না।পোলাও,খিচুড়ি অথবা ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ঝুরা মাংস।

No comments

Powered by Blogger.