টক ঝাল মিষ্টি গরুর মাংসের কোরমা রান্নার সবচেয়ে সহজ রেসিপি (Easy Beef Korma Recipe)

গরুর মাংসের কোরমা রান্নার রেসিপি (Beef Korma Recipe)


টক মিষ্টি ঝাল স্বাদ কারনা ভালো লাগে।আজকে আমি আপনাদের নিকট গরুর মাংসের আরেকটি ভিন্ন রেসিপি নিয়ে এসেছি।আর তা হলো গরুর মাংসের টক ঝাল মিষ্টি কোরমা।এটি খেতে খুবই মজা।এবং রান্না করাও অনেক ইজি।তাহলে আসুন দেখে নেই সেই মজাদার রেসিপিটি।


গরুর মাংসের কোরমা রান্নার উপকরণ (Beef Korma Ingredients):


১.গরুর মাংস দেড় কেজি
২. পেঁয়াজ কুচি ২ কাপ
৩.তেল আধা কাপ
৪. পেঁয়াজবাটা পৌনে ১ কাপ
৫.আদাবাটা ১ টেবিল চামচ
৬. রসুনবাটা আধা টেবিল চামচ
৭. লবণ পরিমাণমত
৮.আস্ত ছোট পেঁয়াজ ২০-২৫টি
৯. গোলাপজল ২ টেবিল চামচ
১০.টক দই আধা কাপ
১১. মিষ্টি দই ২ টেবিল চামচ
১২. এলাচ ৬টি
১৩. দারচিনি ৮ টুকরা
১৪.ঘি আধা কাপ।

গরুর মাংসের কোরমা রান্নার প্রণালী (Beef Korma Recipe):


১। প্রথমে মাংস মাঝারি আকারের টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে তিন-চার ঘণ্টা রাখতে হবে।

২। এরপর তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে অল্প জ্বালে কষাতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় না লাগে।

৩। ২০-২৫ মিনিট পর টক দই ও মিষ্টি দই, দারচিনি, এলাচ, গোলাপজল দিয়ে ভুনতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুনতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত।

হয়ে গেলো মজাদার সুস্বাদু গরুর মাংসের কোরমা (Beef Korma Recipe)।এবার ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.