স্বল্পসময়ে গরুর মাংসের শাহি রেজালা রান্নার সহজ রেসিপি (Easy Shahi Beef Resala Recipe)

গরুর মাংসের শাহি রেজালা রান্নার রেসিপি ( Shahi Beef Resala Recipe)


গরুর মাংস এমনিতেই সবার অনেক প্রিয়।তাই এ ব্যাপারে বাড়তি কিছু বলার নেই।গরুর মাংসের একটি জনপ্রিয় রেসিপি হলো গরুর মাংসের শাহী রেজালা।যা আপনার প্রিয়জন ও উৎসবের আনন্দকে করবে আরো আনন্দময়।তাহলে আসুন শিখে নিই ঝটপট গরুর মাংসের শাহী রেজালা রান্নার সবচেয়ে সহজ পদ্ধতিটি।




গরুর মাংসের শাহি রেজালা রান্নার উপকরণ ( Shahi Beef Resala Ingredients):


১. গরুর মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩.আদা বাটা
৪. রসুন বাটা
৫. হলুদ জিরা
৬. ধনিয়া
৭.লবণ
৮.কেওড়া জল
৯.কিশমিশ
১০. আলু বুখারা
১১. টক দই
১২. বাদাম বাটা
 ১৩.চিনি
১৪. কাঁচা মরিচ বাটা বা পেস্ট
১৫.জয়ফল/ জয়ত্রী/ পুস্তদানা
১৬.গরম মসলা (এলাচি/ দারুচিনি)
১৭.তেজপাতা
১৮. তেল।

গরুর মাংসের শাহি রেজালা রান্নার প্রণালী ( Shahi Beef Resala Recipe):


১। গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২। এরপর মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল, জয়ত্রী,পুস্তদানা,দই, তেজপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন।

৩। অল্প আঁচে রান্না করতে থাকুন এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন। মাংস সেদ্ধ হয়ে আসলে কেওড়া জল, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময় জ্বাল দিন।

৪। তারপর লবণ ঝাল ঠিক আছে কিনা দেখে নিন। বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।

হয়ে গেলো অল্প কিছু সময়ের মধ্যেই মজাদার গরুর মাংসের শাহি রেজালা (Shahi Beef Resala) ।

No comments

Powered by Blogger.