মজাদার সুস্বাদু চিলি চিকেন রান্নার রেসিপি (Taste Cili Chicken Recipe)

চিলি চিকেন রান্নার রেসিপি ( Cili Chicken Recipe)


মুরগির মাংস সবার পছন্দের এবং ঘরের একটি কমন খাবার।মুরগির মাংস অনেকভাবে রান্না করা যায় তাই একইভাবে রান্না না করে বিভিন্নভাবে রান্না করুন তাহলে মাংসের স্বাদ বেড়ে যাবে।মুরগির মাংসের রকমারি রান্নার রেসিপি আমার পেজে দেওয়া আপনারা দেখে নিতে পারেন।
আজকে আমি মুরগির মাংসের অতি জনপ্রিয় ও মজাদার একটি রান্না "চিলি চিকেন" রান্নার সবচেয়ে সহজ রেসিপি দেখাব।


চিলি চিকেন রান্নার উপকরণ ( Cili Chicken Ingredients):


  • হাড় ছাড়া মুরগীর মাংস (টুকরো করা)– ৪০০ গ্রাম
  • কর্ণ ফ্লাওয়ার– ২ টেবিল চামচ
  • লবন – স্বাদ মতো
  • গোল মরিচের গুঁড়া– আধা চা চামচ
  • ডিম– ১ টি
  • ডার্ক সয়াসস– ২ টেবিল চামচ
  • তেল– ভাজার জন্য
  • রসুন কুঁচি – ৮\১০ কোয়া
  • পেঁয়াজ ৪ টুকরা করে পাপড়ি ছাড়িয়ে নেয়া– ১/২ কাপ
  • ক্যাপসিকাম ( চার কোনা করে কাটা )– ১/২ কাপ
  • রেড চিলি সস – ২ টেবিল চামচ
  • ভিনেগার– ১ টে চামচ
  • মুরগীর স্টক বা পানি – পরিমান মতো
  • স্বাদ লবণ- সামান্য


চিলি চিকেন রান্নার প্রণালী ( Cili Chicken Recipe):


১। প্রথমে একটি বাটিতে মুরগীর মাংস, গোল মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, একটি ডিম ও ১ টেবিল চামচ সয়াসস দিয়ে ভাল করে মাখিয়ে কয়েক মিনিট ম্যারিনেট করে রেখে দিন।

২। কড়াইয়ে তেল ভাল মতো গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সোনালী করে ভেজে তুলে আলাদা করে রাখুন।

৩। আরেকটি কড়াইয়ে পরিমানোমতো তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। রসুন বাদামী রঙ হলে কাঁচা মরিচ কুঁচি, টুকরা করা পেঁয়াজ ও ক্যাপসিকাম মেশান। এবার এর সাথে বাকি সয়াসস, রেড চিলি সস দিয়ে হালকা হাতে নাড়ুন।

৪। এবার এতে ভাজা মুরগীর টুকরাগুলো দিয়ে ভালমতো মেশান। সামান্য চিকেন স্টক বা পানি দিয়ে অল্প সময় ঢেকে রাখুন।

৫।বাকি কর্ণ ফ্লাওয়ার টুকু অল্প পানিতে গুলে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিন। স্বাদ অনুযায়ী লবন ও ভিনেগার দিয়ে মিশিয়ে কিছু সময় ঢেকে রান্না করুন।
মাংস  মাখা মাখা হলে নামিয়ে ফ্রাইড রাইসের সাথে গরম গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.