রেস্টুরেন্ট স্টাইলে রান্না করুন হায়দ্রাবাদী চিকেন রেজালা ( Hydrabadi Chicken Resala Resipe)
হায়দ্রাবাদী চিকেন রেজালা রান্নার রেসিপি ( Hydrabadi Chicken Resala Resipe)
মুরগির মাংসের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি।আজকের রেসিপি হায়দ্রাবাদী চিকেন রেজালা। আর নয় রেস্টুরেন্ট, এখন ঘরে বসে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে রান্না করুন হায়দ্রাবাদী চিকেন রেজালা।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার।আসুন রেসিপিটি দেখে নেই।
হায়দ্রাবাদী চিকেন রেজালা রান্নার উপকরণ ( Hydrabadi Chicken Resala Ingredients):
১.মুরগির মাংস ৫০০ গ্রাম (আধা কেজি)
২.আদা বাটা ১ চা চামচ
৩.রসুন বাটা ১ চা চামচ
৪.পেঁয়াজ বাটা ১/৪ অর্থাৎ সিকি কাপ
৫.টক দই ১/৪ কাপ
৬.হলুদ গুঁড়ো আধা চা-চামচ
৭.মরিচের গুঁড়ো ১ চা-চামচ
৮.ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ
৯.ধনে গুঁড়ো আধা চা-চামচ
১০.পোস্তদানা বাটা আধা টেবিল চামচ
তেল সিকি কাপ
১১.ঘি ১ টেবিল চামচ
১২.লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী
১৩.কাঁচা মরিচ ৮টি
১৪.তেজ পাতা ১টি
১৫.দারচিনি ২ টুকরা
১৬.এলাচ ২টি
১৭.দেশি পেঁয়াজ মিহি কুচি আধ কাপ
১৮.কেওড়া জল ১ টেবিল চামচ।
হায়দ্রাবাদী চিকেন রেজালা রান্নার প্রণালর ( Hydrabadi Chicken Resala Resipe):
১। প্রথমে মুরগির মাংসগুলো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২। এরপর হাঁড়িতে তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন।তারপর মাংস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
৩। মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার ফাঁকি বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিন।এবার ঢাকনা দিয়ে রান্না করুন।
৪। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন ও ঢেকে দিন। -১০ মিনিট পর ঢাকনা খুলে জিরাগুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন।
তেল ভেসে উঠলে কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে দমে রাখুন কিছুক্ষণ।
গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদী চিকেন।

No comments