একনজরে কাঁচা কাঠাঁল অথবা এচোড়ের রকমারি ৭টি রান্নার রেসিপি (Kaca KaThal Various Recipe)

কাঁচা কাঠাঁল অথবা এচোড়ের রকমারি ৭টি রান্নার রেসিপি (Kaca KaThal/Acor Various Recipe)


আমরা অনেকে শুধু পাকা কাঠাঁল খাই।কিন্তু কাচা
কাঠাঁল দিয়েও যে এত্ত মজার মজার সুস্বাদু খাবার রান্না করা যায় তা জানিনা।আজ আমি আপনাদেরকে এমন কতগুলো কাচাঁ কাঠাঁলের রেসিপি দেখাবো যে গুলো খেতে খুবই সুস্বাদু ও মজাদার।হাতের কাছের কিছু সামান্য উপকরণ দিয়েই বানানো যায় এই রেসিপিগুলো।আর দেরি চলুন সেই মজাদার রেসিপি গুলো দেখে নেই।



১। কাঁচা কাঁঠালে গরুর মাংস রান্নার রেসিপি ( KaThal Gorur Mangso Recipe)


কাঁচা কাঁঠালে গরুর মাংস রান্নার উপকরণ ( KaThal Gorur Mangso Ingredients):


 ১.কাঁচা কাঁঠাল কুচি ৩কাপ
২.গরুর মাংস আধা কেজি
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪.আদা বাটা ১ চা চামচ
৫.রসুন বাটা ১চা চামচ
৬. জিরা গুঁড়া ১চা চামচ
৭.হলুদ গুঁড়া দেড় চা চামচ
৮. মরিচ গুঁড়া দেড় চা চামচ
৯. এলাচ-দারুচিনি ২/৩ টুকরা
১০.লবণ পরিমাণমতো,
১১.তেল আধা কাপ।

কাঁচা কাঁঠালে গরুর মাংস রান্নার প্রণালী ( KaThal Gorur Mangso Recipe):


 ১.প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ ও দারুচিনি দিয়ে ভেজে সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিতে হবে।

২.এরপর মাংস দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে কাঁঠালগুলো দিতে হবে। কাঠাল সিদ্ধ হয়ে এলে মৃদু আঁচে বসিয়ে রাখতে হবে। তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

২। কাঁঠালের চপ রান্নার রেসিপি (KaThal Chop Recipe)




কাঁঠালের চপ রান্নার উপকরণ (KaThal Chop Ingredients):


১.কাঁচা কাঁঠাল বাটা ২ কাপ
২.পাউরুটি ২ পিস
৩. টোস্টের গুড়া ১ কাপ
৪. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
৫.কাঁচা মরিচের পেস্ট ১ চা চামচ
৬.লবণ স্বাদমতো
৭. জিরা গুঁড়া আধা চা চামচ
৮. গোলমরিচ আধা চা চামচ
৯. ডিম ২টি
১০.গরম মসলা আধা চা চামচ
১১.তেল ভাজার জন্য
১২. কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ।

কাঁঠালের চপ রান্নার প্রণালী (KaThal Chop Recipe):


 ১. প্রথমে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে বেটে নিতে হবে।

২.এবার বাটা কাঁঠালের সঙ্গে পাউরুটি চটকে নিতে হবে। অর্ধেক টোস্টের গুঁড়া যোগ করতে হবে। এবার ডিম ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে।

৩.তারপর ছোট ছোট বল তৈরি করতে হবে। এরপর ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়াতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে ভেজে গরম গরম পরিবেশন করুন কাঁঠালের চপ (KaThal Chop)।

৩। কাঁঠালের  বিচির সন্দেশ তৈরীর রেসিপি (KaThal Seed Sondesh Recipe)


কাঁঠালের  বিচির সন্দেশ তৈরীর উপকরণ (KaThal Seed Sondesh Ingredients):


১.কাঁচা কাঁঠালের বিচি ২ কাপ
২. চিনি আধা কাপ
৩. ক্ষীরসা ১কাপ
৪. এলাচ ৪টি
৫.ঘি ১ কাপ
৬.কিশমিশ আধা কাপ
৭.কাজু বাদাম ১ টেবিল চামচ
৮. পেস্তা বাদাম ১ টেবিল চামচ
৯.দুধ ১ কাপ।

কাঁঠালের  বিচির সন্দেশ তৈরীর প্রণালী (KaThal Seed Sondesh Recipe):


 ১.প্রথমে কাঁচা কাঁঠাল টুকরা করে কেটে বিচিগুলো আলাদা করে নিন।এরপর ভালো করে সিদ্ধ করুন।

২.তারপর বিচি গুলো দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ ও কিশমিশ দিন।তারপর ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিয়ে চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে ক্ষীরসা ও সব রকম বাদাম দিন। আঠালো হয়ে এলে নামিয়ে সন্দেশ আকারে সাজিয়ে পরিবেশন করুন কাঁঠালের  বিচির সন্দেশ তৈরীর রেসিপি (KaThal Seed Sondesh)।ll

 ৪। কাঁঠালের কাবাব রান্নার রেসিপি (KaThaler Kabab recipe)




 কাঁঠালের কাবাব রান্নার উপকরণ (KaThaler Kabab Ingredients):


 ১.কাঁচা কাঁঠাল সেদ্ধ করে বাটা ২কাপ
২.পাউরুটি ২-৩ টুকরা
৩. পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ
৪. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৫. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৬.কাবাব মসলা আধা চা চামচ
৭. জিরা গুঁড়া আধা চা চামচ
৮. গোলমরিচ আধা চা চামচ
৯.বেরেস্তা আধা কাপ
১০.ডিম ২টি
১১.টোস্টের গুঁড়া আধা কাপ
১২.তেল ভাজার জন্
১৩. লবণ স্বাদমতো
১৪.চিনি আধা চা চামচ।

 কাঁঠালের কাবাব রান্নার প্রণালী (KaThaler Kabab recipe):


১. প্রথমে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার মিহি করে বেটে নিন।

২. বাটা কাঁঠালের সঙ্গে ডিম ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে হাতের তালুতে নিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব তৈরি করে নিন।

৩.এবার ডিমের মধ্যে চুবিয়ে তেলে ছাড়তে হবে এবং ভাজতে হবে।
হয়ে গেলো কাঠালের কাবাব।এখন গরম গরম সাজিয়ে পরিবেশন করুন।

 ৫। কাঁঠালের রোল তৈরীর রেসিপি (KaThaler Roll Recipe)


কাঁঠালের রোল তৈরীর উপকরণ (KaThaler Roll Ingredients):


১. কাঁচা কাঠাল সেদ্ধ করে বাটা২ কাপ
২.পেঁয়াজ কুচি আধা কাপ
৩.মরিচ কুচি ২টি
৪. গোলমরিচ আধা চা চামচ
৫.জিরা গুঁড়া আধা চা চামচ
৬. লবণ স্বাদমতো
৭.চিনি সামান্য
৮. পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
৯. ধনেপাতা কুচি ১ চা চামচ
১০. পাউরুটি ১ টুকরা
১১.তেল ৩ টেবিল চামচ।

কাঁঠালের রোল তৈরীর প্রণালী (KaThaler Roll Recipe):


 ১.কাঁচা কাঁঠাল সিদ্ধ করে বেটে নিন।

২.এবার ১ টেবিল চামচ তেল প্যানে দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে হালকা ভেজে নিন।

৩.কাঁঠাল বাটার সঙ্গে পাউরুটি, পেঁয়াজ ভাজা, গোলমরিচ, জিরা গুঁড়া, লবণ, চিনি, বেরেস্তা সব একসঙ্গে মেখে রোল তৈরি করুন। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করুন। প্যানে তেল দিয়ে লাল করে রোলগুলো ভেজে নিন।
হয়ে গেলো কাঁঠালের রোল (KaThaler Roll)এবার গরম গরম সাজিয়ে পরিবেশন করুন।

৬। কাঠাল ভূনা রান্নার রেসিপি (Kathal Bhuna Recipe)





কাঠাল ভূনা রান্নার উপকরণ (Kathal Bhuna Ingredients):


 ১.কাঁচা কাঁঠাল বাটা ২কাপ
২.পেঁয়াজ কুচি আধা কাপ
৩. আদা-রসুন বাটা ১চা চামচ
৪.সরিষার তেল আধা কাপ
৫. ঘি ২ টেবিল চামচ
৬. কাঁচা মরিচ ৪-৫টি
৭.হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচ গুঁড়া আধা চা চামচ
৯.লবণ প্রয়োজনমতো
১০.চিনি ১ টেবিল চামচ
১১. কালিজিরা ১ চিমটি।

কাঠাল ভূনা রান্নার প্রণালী (Kathal Bhuna Recipe):


১.প্রথমে কাঠাল গুলো ভালো করে সেদ্ধ করে বেটে নিন।

২.তারপর প্যানে তেল দিয়ে কালিজিরা ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে সামান্য পানি দিন। সব বাটা ও গুড়া মসলা যোগ করে কষিয়ে নিন।

৩.কাঁঠালের পেস্ট দিন। ভালো করে নাড়তে থাকুন। কাঁচামরিচ ফালি করে দিন। চিনি দিন। ভালো করে নাড়তে থাকুন। ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন ঘি দিয়ে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম মজাদার কাঠাল ভূনা (Kathal Bhuna)

 ৭। কাঁঠালের আচার তৈরীর রেসিপি (Kathal Acar  Recipe)


 কাঁঠালের আচার তৈরীর উপকরণ (Kathal Acar  Ingredients):


 ১.কাঁচা  কাঁঠাল টুকরা করা ২কাপ
২. সরিষা বাটা ১টেবিল চামচ
৩.রসুন কুচি ১ টেবিল চামচ
৪. শুকনা মরিচ ২/৩টি
৫. হলুদ গুঁড়া ১চামচ
৬.মরিচ গুঁড়া আধা চামচ
৭. লবণ প্রয়োজন মতো
৮.যেকোন আচার ১ টেবিল চামচ
৯.সরিষার তেল আধা কাপ
১০.পাঁচফোড়ন ১চা চামচ
১১.জিরা গুঁড়ো আধা চা চামচ।

 কাঁঠালের আচার তৈরীর প্রণালী (Kathal Acar  Recipe):


১.প্রথমে প্যানে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে ভেজে নিন।

২.তারপর কাঁঠাল যোগ করে ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। জিরা গুঁড়া ও আচার দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে রাধুন। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। যখন তেল ওপরে উঠে আসবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও টেস্টি  কাঁঠালের আচার (Kathal Acar)

ধন্যবাদ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

No comments

Powered by Blogger.