সাস্থ্যকর ও সুস্বাদু মিশ্রিত ডালের ভূনা খিচুড়ি রান্নার ইজি রেসিপি ( Easy Mixed Daler Bhuna Khicuri Recipe)

মিশ্রিত ডালের ভূনা খিচুড়ি রান্নার রেসিপি (Mixed Daler Bhuna Khicuri Recipe)


বৃষ্টি মানেই খিচুড়ি আর খিচুড়ি মানেই ভূনা খিচুড়ি। সত্যিই বর্ষা কালের রিমঝিম বৃষ্টির দিনে খিচুড়ি না হলে ভালই লাগেনা।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাংস ছাড়াই হাতের কাছের  কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই ভূনা খিচুড়ি রান্না করা যায়।আজ আমরা কয়েক ধরণের মিশ্রিত ডাল দিয়ে ভূনা খিচুড়ি রান্না করবো।একে অনেকে পাঁচ মিশালি ডালের খিচুড়িও বলে থাকে।
চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেই।


মিশ্রিত ডালের ভূনা খিচুড়ি রান্নার উপকরণ (Mixed Daler Bhuna Khicuri Ingredients):

  • ১/২কাপ মুগ ডাল
  • ১/২কাপ মাষকলাই ডাল
  • ১/২কাপ মুসুর ডাল।
  • দেড় কাপ কালিজিরা চাল (অথবা যেকোনো সুগন্ধি পোলাও এর চাল)।
  • ১টেবিল চামচ ঘি।
  • ২টেবিল চামচ সয়াবিন তেল
  •  ২টা তেজপাতা
  • ৩-৪টা এলাচ
  • ৩-৪টা লং
  • ২-৩টুকরা দারচিনি
  • ১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  • ১টেবিল চামচ আদা বাটা
  • ১টেবিল চামচ রসুন বাটা
  • ১চা চামচ হলুদ গুঁড়া
  • ১চা চামচ ধনিয়া গুঁড়া
  • ১চা চামচ জিরা গুঁড়া
  • ১/২চা চামচ লাল মরিচ গুঁড়া
  • ৪-৫টা আস্ত কাঁচামরিচ
  • লবন (স্বাদ মতো)
  • তেল (প্রয়োজনমতো)
  • ফুটন্ত গরম পানি (৫কাপ অথবা লাগলে আরেকটু দিতে পারেন)।


মিশ্রিত ডালের ভূনা খিচুড়ি রান্নার প্রণালী (Mixed Daler Bhuna Khicuri Recipe):


১.প্রথমে মুগ ডালগুলো হালকা করে একটু ভেজে নিতে নিন।মুগ ডাল ভেজে নিলে খিচুড়ি থেকে খুব সুন্দর ঘ্রাণ আসে এবং ডালের কাঁচা গন্ধ থাকে না।

২.তারপর চাল এবং তিন রকমের ডাল সব একসাথে করে ধুয়ে নিয়ে ১৫-২০মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি ছাকনিতে ছেকে চাল-ডাল পানি ঝরানোর জন্য রেখে দিন।

৩.এবার একটি পাতিলে তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, পেঁয়াজ হালকা বাদামি হলে আদা,রসুন বাটা, ধনে,জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে ছেঁকে রাখা চাল-ডালের মিশ্রন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

৪. চাল-ডাল ভাজা হলে ফুটন্ত গরম পানি দিয়ে লবন ও কাঁচামরিচ দিয়ে পানি বুঁদ বুঁদ আসলে চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে দিতে হবে। চালে একটু ফাটা আসলে চুলা বন্ধ করে উপরে ঘি ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিতে হবে ৫-১০মিনিট। এরপর ঢাকনা খুলে একটা চামচ দিয়ে নেড়ে ঝরঝরে করে নিতে হবে।হয়ে গেলো মিশ্রিত ডালের খিচুড়ি(Mixed Daler Khicuri)

এবার সালাদ, আচার, ডিম-বেগুন ভাজা অথবা পছন্দঅনুযায়ীযেকোনো তরকারির সাথে পরিবেশন করুন গরম গরম মিশ্রিত ডালের খিচুড়ি (Mixed Daler Khicuri)।

No comments

Powered by Blogger.