কাঁচা আমের জেলি / জ্যাম তৈরীর পারফেক্ট রেসিপি (Perfect Kaca Amer Jelly/Jam Recipe)

কাঁচা আমের জেলি / জ্যাম তৈরীর পারফেক্ট রেসিপি (Perfect Kaca Amer Jelly/Jam Recipe)


এই গ্রীষ্মে আমের ভরা মৌসুমে,আম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন কাচা আমের জ্যাম অথবা জেলি।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার।আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে আমের জেলি তৈরীর যে রেসিপিটি আপনাদের নিকট তুলে ধরবো,তা আপনি চাইলেই সারা বছর ধরে বয়ামে রেখে খেতে পারবেন।তবে দেরি না আসুন দেখে নেই সংরক্ষিত আমের জেলি তৈরীর রেসিপিটি।




কাঁচা আমের জেলি / জ্যাম তৈরীর উপকরণ (Kaca Amer Jelly/Jam Ingredients):


১.কাঁচা আমের ১ কেজি
২.চিনি ১ কাপ ( আমের টকের উপর নির্ভর করে চিনি )
৩.চায়না গ্রাস অলপ পরিমানে
৪.লবন একটু সবাদের জন্য
৫.ফুড কালার জাফরান সামান্য
৬.ম্যাঙ্গো সেনট ( ইচছা )।

কাঁচা আমের জেলি / জ্যাম তৈরীর প্রণালী (Kaca Amer Jelly/Jam Recipe):


১.কাঁচা আমের সবুজ অংশ ভালো করে ছিলে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরা করে লবন
পানিতে ভিজিয়ে রাখতে হবে ১ ঘনটা মত।এতে করে আমের কালো কষ বের হবে।

২.এবারে ভালো করে ধুয়ে নিন। চুলাতে আম, একটু পানি ও একটু লবন দিয়ে সেদধ করে নিতে হবে ।
৩.আম সেদ্ধ হয়ে এলে ঠান্ডা করে চালুনি দিয়ে চেলে নিতে হবে।

৪.এরপর আমের কাই ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন খুব সাবধানে আমের কাই ছিটতে
পারে, নিচে ধরে না যায় সে দিকে খেয়াল রাখুন। এবারে চায়না গ্রাস দিয়ে দিন। বেশী
ঘন করার প্রয়োজন নাই কারন ঠান্ডা হলে জমে যাবে। ( কমলা, আপেলের জেলির মত, )
মিষ্টি চেখে নিন।

৫.যদি খুব মিষ্টি না করতে চান তবে অল্প চিনি দিতে পারেন, আপনার ইচছা।

৬.জেলি সামিয়ে কাঁচের শিশি বা বোতলে একটা চামুচ দিয়ে গরম জেলি ঢেলে দিন
( কাঁচের বয়ম বা বোতল ভাঙগবে না ) । মুখটা খোলা রাখুন ঠান্ডা হবার জন্য।

কাঁচা আমের জেলিতে কোন রকম মেডিসিন দেওয়া হয়নি। একেবারে ভেজাল ছাড়া স্বাস্থ্যকর।এটি খেতে অনেক টেষ্টি ও মজাদার।

No comments

Powered by Blogger.