ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই আম-রসুনের আচার তৈরীর রেসিপি (Aam Rosuner Achar Recipe)
আম-রসুনের আচার তৈরীর রেসিপি (Aam Rosuner Achar Recipe)
প্রিয় ফলের প্রিয় আচার।আম সবারই অনেক বেশি প্রিয় কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আম কয়েক মাস পর চলে যায়।আর কষ্ট পেতে হবেনা আজ আমি আপনাদের নিকট আমের এমন এক রেসিপি নিয়ে এসেছি যা আপনাকে সারা বছর জুড়ে আমের স্বাদ দেবে।রসুন ও আম দিয়ে খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই তৈরী করুন মজাদার টেস্টি আম রসুনের আচার।এটি ফ্রিজে রাখা ছাড়াই সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যায়।আসুন ঝটপট রেসিপিটি দেখে নেই।
আম-রসুনের আচার তৈরীর উপকরণ (Aam Rosuner Achar Ingredients):
১.খোসা ছাড়া কাঁচা আমের টুকরা দুই কাপ
২.সরিষার তেল এক কাপ
৩.রসুন এক কাপ
৪.মেথি এক টেবিল-চামচ
৫.মৌরি এক টেবিল-চামচ
৬.জিরা এক টেবিল-চামচ
৭.কালো জিরা দুই চা-চামচ
৮.সিরকা আধা কাপ
৯.হলুদগুঁড়া দুই চা-চামচ
১০.শুকনা মরিচ ১০-১২টি
১১.চিনি দুই টেবিল-চামচ
১২.লবণ পরিমাণমতো
আম-রসুনের আচার তৈরীর প্রণালী (Aam Rosuner Achar Recipe):
- আম গুলো ভালো করে ধুয়ে, টুকরো করে কেটে লবণ মাখিয়ে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে দিতে হবে।
- উপকরণে দেওয়া সব মসলা মিহি করে বেটে নিতে হবে।
- এরপর চুলায় সসপ্যানে তেল দিতে হবে।তেল গরম হলে রসুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, তারপর বাটা মসলা দিয়ে নাড়তে হবে। তারপর আম দিয়ে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে নেড়ে নামাতে হবে।হয়ে গেলো জিভে জল আসা মজাদার আম রসুনের আচার।
- এরপর আচার ঠাণ্ডা হলে বোতলে ভরে, বোতলের মুখ পর্যন্ত তেল দিয়ে ঢাকতে হবে। কয়েকদিন রোদে দিতে হবে।
এটি আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন।

No comments