অতুলনীয় স্বাদে আমের কাশ্মীরি আচার তৈরীর রেসিপি (Amer Kasmiri Achar Recipe)

আমের কাশ্মীরি আচার তৈরীর রেসিপি (Amer Kasmiri Achar Recipe)


আচার পাগল বাঙালিদের জন্য এই গ্রীষ্মে আমের আরেকটি নতুন রেসিপি হলো আমের কাশ্মীরি আচার।এটি খেতে অনেক টেস্টি এবং এতে পাওয়া যাবে আমের অতুলনীয় স্বাদ।আমাদের দেশে আমের এই কাশ্মীরি আচার অধিক প্রচলিত একটি আচার।তাহলে আসুন দেখে নেই সেই আমের কাশ্মীরি আচার তৈরীর  রেসিপিটি।

আমের কাশ্মীরি আচার তৈরীর উপকরণ (Amer Kasmiri Achar Ingredients):


১.বড় কাঁচাআম ১ কেজি
২.চিনি আধা কেজি বা পরিমাণমতো
৩.সিরকা ১ কাপ
৪.শুকনামরিচ ১ টেবিল-চামচ
৫.আদাকুচি ১ টেবিল-চামচ
৬.রসুনকুচি ১ টেবিল-চামচ
৭.পানি পরিমাণমতো
৮.লবণ সামান্য

আমের কাশ্মীরি আচার তৈরীর প্রণালী (Amer Kasmiri Achar Recipe):

  • প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে, মাঝারি আকারের লম্বা লম্বা করে কেটে নিন।এরপর সামান্য লবণ মাখিয়ে একদিন রোদে রাখুন।
  • পরদিন আমগুলো ফুটন্ত পানিতে দুই মিনিট ফুটিয়ে নিন। তারপর ঝাঁঝরিতে রেখে পানি ঝরিয়ে নিন।
  • একটি পাতিলে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করে এতে টুকরা করা আম দিয়ে অল্প আঁচে রেখে জ্বাল দিতে থাকুন।
  • আমের সিরা যখন ঘন হয়ে আসবে তখন একে একে সিরকা, লালমরিচ, আদা ও রসুনকুচি দিয়ে প্রায় তিন-চার মিনিট চুলার অল্প জ্বালে রেখে দিন।
  • প্রায় ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠাণ্ডা করে বোয়ামে ভরে ফ্রিজে রেখে দিন।
এটি খাওয়া যাবে প্রায় এক বছর ধরে।

No comments

Powered by Blogger.