স্বাস্থ্যকর ভাতের চালের ভুনা খিচুড়ি রান্নার সহজ রেসিপি (Easy Bhater Caler Bhuna Khichuri Recipe)
ভাতের চালের ভুনা খিচুড়ি রান্নার রেসিপি (Bhater Caler Bhuna Khichuri Recipe)
খিচুড়ি একটি ভাত জাতীয় খাবার যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্যতম জনপ্রিয় খাবার।বেশিরভাগ সময়ে আমরা স্বাদ বাড়ানোর জন্য পোলাওয়ের চাল দিয়ে ভুনা খিচড়ি রান্না করে থাকি কিন্তু কখনো কি ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খেয়েছেন?না করলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে রান্না করুন।আশা করি এই স্বাদ আপনি ভুলতে পারবেন না।সত্যিই ভাতের চালের ভুনা খিচুড়ি খেতে যে এত মজা হয় আপনি ভাবতেও পারবেন না।আসুন রেসিপিটি দেখে নেই।
ভাতের চালের ভুনা খিচুড়ি রান্নার উপকরণ (Bhater Caler Bhuna Khicuri Recipe):
- ভাতের চাল হাফ কেজি
- মসুরের ডাল হাফ কেজি
- পেঁয়াজ কুঁচি হাফ কাপ
- আদা বাটা দুই টেবিল চামচ
- রসুন বাটা দুই টেবিল চামচ
- শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল অনুযায়ী )
- হলুদের গুড়া ২ চা চামচ
- গরম মশলা (এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস, লবঙ্গ কয়েকটা)
- তেজপাতা দুইটা
- লবন পরিমান মত
- কয়েকটা আস্ত কাঁচা মরিচ
- তেল
- পানি পরিমান মত
ভাতের চালের ভুনা খিচুড়ি রান্নার প্রণালী (Bhater Caler Bhuna Khicuri Recipe):
১.প্রথমে ভাতের চাল গুলো ভালো করে ধুয়ে একটা পাতিলে দিয়ে পানি সহ চুলায় দিয়ে মধ্যম আঁচে ১৫ মিনিট রাখুন এবং নামিয়ে পানি ঝরিয়ে নিন। একটা ঝাঁঝরিতে ঠান্ডা পানি দিয়ে সামান্য ধুয়ে নিন।মসুরের ডালও ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২.এরপর একটি কড়াইতে তেল গরম করে এলাচি, দারুচিনি, লং দিয়ে দিন। পেঁয়াজ কুঁচি দিয়ে সামান্য ভেজে, কাঁচা মরিচ, আদা বাটা ও রসুন বাটাও দিয়ে দিন। হাফ চা চামচ লবনও দিয়ে দিন।
৩.তারপর কিছুক্ষণ কষিয়ে হাফ কাপ পানি দিয়ে দিন। এবার হলুদ ও মরিচের গুড়া দিন।আবার ভালো করে কষিয়ে নিন। এবার ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিন। এবং একটু কষিয়েই পানি দিয়ে দিন।পানি এক/দেড় কাপ দিয়ে দিন।
৪. মাঝে মাঝে ঢাকনা সরিয়ে দেখুন বা নাড়িয়ে দিন। ডাল নরম হল কিনা দেখুন। ডাল নরম হয়ে গেলে, পানি ঝরিয়ে রাখা ফুরফুরে হাফ সিদ্ধ ভাত দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। আরো দুই কাপ মানে ভাতের চালের লেয়ারের দেড় ইঞ্চি পানি দিন।
৫.এবার ঢাকনা দিয়ে চুলায় তাওয়া উপর দম শুরু করুন! এতে আগুন সরাসরি পাতিলে না লেগে তাওয়াতে লাগবে। ২০/২৫ মিনিটে এমনি হয়ে যাবে। নাড়িয়ে উপরে নিচে করে দিন। যদি দেখেন, চাল শক্ত রয়ে গেছে তা হলে সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন।
ব্যস হয়ে গেলো মজাদার সুস্বাদু জিভে জল আসা ভাতের চালের ভুনা খিচুড়ি (Bhater Caler Bhuna Khicuri)।

No comments