সংরক্ষিত আমের মোরব্বা তৈরীর সব থেকে সহজ রেসিপি (Easy Amer Morobba Recipe)
আমের মোরব্বা তৈরীর রেসিপি (Amer Morobba Recipe)🍑🍑
মোরব্বা এমনিতেই সবার অনেক প্রিয়,এ নিয়ে বাড়তি কিছু বলার নেই।আর আমের মোরব্বা হইলেতো কথাই নেই। এই গ্রীষ্মে আমের ভরা মৌসুমে,আম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন কাচা আমের মোরব্বা।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার।আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে আমের মোরব্বা তৈরীর যে রেসিপিটি আপনাদের নিকট তুলে ধরবো,তা আপনি চাইলেই সারা বছর ধরে বয়ামে রেখে খেতে পারবেন।তবে দেরি না আসুন দেখে নেই সংরক্ষিত আমের মোরব্বা (Amer Morobba) তৈরীর রেসিপিটি।
আমের মোরব্বা তৈরীর উপকরণ (Amer Morobba Ingredients):
১.বড় কাঁচা আম ৭-৮টি
২.চিনি দেড় কেজি
৩.ফিটকিরি গুঁড়া ১ চা চামচ
৪.পানি পরিমাণমতো
৫.তেজপাতা ২টি
৭.এলাচ ১ টুকরা
৮.চুন ভেজানো আধা চা চামচ
আমের মোরব্বা তৈরীর প্রণালী (Amer Morobba Recipe):
- প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিন।
- এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি আম ২ টুকরা করে নিয়ে পানিতে রাখুন অনেকক্ষণ।
- কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন।
- এভাবে ১ ঘণ্টা পরপর ২ থেকে ৩ বার পানি বদলিয়ে নিন। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুলে নিন।চুন ও ফিটকিরি গোলানো পানিতে প্রায় ৩-৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন।
- ২ ঘণ্টা পর পানি থেকে আমগুলো নিংড়িয়ে তুলুন। ফুটানো পানিতে আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন।
- চিনিতে পরিমাণ মতো পানি দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আম দিয়ে জ্বাল দিতে থাকুন জ্বাল দেওয়া হলে সেটি নামিয়ে এক রাত রেখে দিন।
- পরের দিন আবার জ্বাল দিয়ে ঘন হলে তা নমিয়ে বয়ামে ভরে রাখুন।
হয়ে গেলো মজাদার আমের মোরব্বা (Mango Morobba)।


No comments