মজাদার ও সুস্বাদু স্বাদে খাসির মাংসের শাহী রেজালা রান্নার গোপন রেসিপি (Shahi Mutton Resala Recipe)

খাসির মাংসের শাহী রেজালা (Shahi Mutton Resala Recipe)


খাসির মাংস এমনিতেই সবার অনেক প্রিয়।তাই এ ব্যাপারে বাড়তি কিছু বলার নেই।খাসির মাংসের একটি জনপ্রিয় রেসিপি হলো খাসির মাংসের শাহী রেজালা।যা আপনার প্রিয়জন ও উৎসবের আনন্দকে করবে আরো আনন্দময়।তাহলে আসুন শিখে নিই ঝটপট খাসির মাংসের শাহী রেজালা রান্নার সবচেয়ে সহজ পদ্ধতিটি।



খাসির মাংসের শাহী রেজালা রান্না করতে যা যা লাগবে (Shahi Mutton Resala Ingredient)

১.খাসির মাংস ১ কেজি
২.দই ১ কাপ
৩.পেঁয়াজবাটা আধা কাপ
৪.রসুনবাটা ১ চা- চামচ
৫.আদাবাটা ১ টেবিল চামচ
৬.চিনি ও লবন পরিমাণমত
৭.পোস্তদানা বাটা ২ চা- চামচ
৮.আস্ত গোলমরিচ ১০ টা
৯.কাঁচামরিচ ৫/৬ টা
১০.আলুবোখরা ইচছামত
১১.দারুচিনি ও এলাচ ৪/৫ পিচ
১২.দুধ ১ কাপ
১৩.ঘি আধা কাপ
১৪.গোলাপজল ২ চা চামচ
১৫.জাফরান আধা চা- চামুচ
১৬. কিসমিস বাটা দেড় চা- চামুচ
১৭.তেল (ইচ্ছানুযায়ী)

খাসির মাংসের শাহী রেজালা রান্নার প্রণালী (Shahi Mutton Resala Recipe):- 


  • প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • এরপর দই দিয়ে ও বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘন্টা রেখে দিন । 

  • তারপর প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামী করে ভেজে তুলুন। এবারে গরম মাখানো মাংস  গুলো তেলে দিয়ে কিছুক্ষন নাড়ুন।তারপর  গোলমরিচ গুড়া ও দুধ দিয়ে নেড়ে ঢেকে দিন। জ্বাল কম করে মাংস সেদ্ধ হতে দিন।

  • মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ চিনি দিয়ে নেড়ে কিছুক্ষন দমে রাখুন।পরিবেশনের আগে লবন, ঝাল,মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিন।
হয়ে গেল মজাদার ও সুস্বাদু স্বাদে খাসির মাংসের শাহী রেজালা (Shahi Mutton Resala)।পরিবেশনের আগে  পেঁয়াজ বেরেস্তা গুলো মাংসের উপর  ছিটিয়ে দিন।

No comments

Powered by Blogger.